মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:42 pm, বুধবার, ১১ মে, ২০১৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। এটা একার বিষয় নয়, এর বিচার জনতার আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ মে) সচিবালয়ে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর হলেও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় দুটি রাজনৈতিক অর্জন হলো বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার, যা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধকালে হত্যা, নারীধর্ষণ, অগ্নিসংযোগ লুণ্ঠন, এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ক্ষমা নেই।’

বিএনপি যুদ্ধাপরাধীদের হাতে যে জাতীয় পতাকা তুলে দিয়েছেন আওয়ামী লীগ তা মুক্ত করেছে বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com