মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাশকতার মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:37 pm, বুধবার, ১১ মে, ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

দুই মামলার অভিযোগপত্রেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

বুধবার ওই থানার উপপরিদর্শক (এসআই) শহীদুর রহমান ফৌজদারি দণ্ডবিধির এক মামলায় ও এসআই আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল, মীর সরাফত আলী, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এবং বিএনপির ছাত্র-বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরুতে টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই দুটি মামলা করে পুলিশ। গত বছরের ৪ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী মাজারের পাশে কাঁচাবাজারে হাতবোমা বিস্ফোরণ ও আগুন লাগানোর অভিযোগে একটি এবং ৩ মার্চ গাবতলী বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com