মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

‘নতুন রাজনীতি’ আনবে জাতীয় পার্টি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:06 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি করবে তার দল। দেশবাসীর জন্য নতুন রাজনীতি নিয়ে আসেবে জাতীয় পার্টি আর সেই রাজনীতি হবে মানুষের জন্য।

রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে (মধুমিতা সিনেমা হলের পেছনে) জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত থাকার কথাও তিনি আসেননি।

জি এম কাদের বলেন, ‘সঠিক রাজনীতির মাধ্যমে জাতীয় পার্টি এগিয়ে যাবে। সেই জাতীয় পার্টির মালিক হবে জনগণ, কোনো ব্যক্তিবিশেষ নয়। মানুষের কল্যাণে রাজনীতি করেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’

তিনি বলেন, ‘আসন্ন কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি শক্তিশালী হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। ঢাকায় জাতীয় পার্টির রব উঠবে।’

একই সভায় নেতাকর্মীদের কাউন্সিল সফল করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেছেন, ‘পল্লীবন্ধু নিজেই মাঠে-ময়দানে ঘুরে দলকে সংগঠিত করছেন। জাতীয় কাউন্সিলের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তিনি নিজেই কাউন্সিলের সব তদারকি করছেন। তার নেতৃত্বে কাউন্সিল সফল হবে। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।’

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com