মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

দরজা বন্ধ করে তনুকে খুন করা হয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:04 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে  দরজা বন্ধ করে খুন করা হয় বলে দাবি করেছেন তনু মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তনু সেনানিবাসে পড়াশুনা করেছে। তাকে সবাই চিনতো।’ তার অভিযোগ ‘সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গেয়ে পিকনিকে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তার চুল কেটে দেওয়া হয়েছে।            তনুর বাবা-মা ও ভাই ও বোনকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় তাদের ফোন করে সিআইডি কর্যালয়ে আনা হয়।

সেসময় তিনি আরো বলেন, ‘আমার মেয়েকে কারা খুন করেছে সেনাবাহিনীর সবাই জানে তবু কেউ কিছু বলছে না। আমরা এতদিন  চুপ ছিলাম প্রশাসনের আশ্বাসে কিন্তু হত্যাকাণ্ডের  দেড় মাসের বেশি হয়ে যাওয়ায় প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না।’

তনুর মা আনোয়ারা বেগম আরো বলেন, আমার তনু বলতো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, তেমনি আমি আজ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না । তাই বলছি সেনাবাহিনীর সদস্যরা তনুকে হত্যা করেছে। তনুর শরীর ক্ষত-বিক্ষত ছিল। এ কথা মনে পড়লে আমি অসুস্থ হয়ে যাই,  প্রতি রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না।

এদিকে তনুর বাবা অভিযোগ করে বলেন, ‘তনু হত্যাকাণ্ডের পর কেউ আমাকে একটু শান্তনা ও দেই নি কিন্তু এখনো আমাদের হয়রানি করা হচ্ছে। সেনানিবাসে  প্রবেশের পরিচয় পত্রের কার্ড থাকার পরও নানা কথা শুনতে হচ্ছে । আত্মীয়-স্বজন আসলে তাদের ঘন্টাব্যাপী বসিয়ে রাখা হয়। গ্রামের বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয় না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখনো আমাদের অনেকে সন্দেহ করছে। যাদের বাসায় গিয়ে আমার মেয়ে আর ফিরে নাই তারা জানে আর আল্লাহ জানে আমার তনুকে কারা হত্যা করেছে। ’

মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডি’র ঢাকার একটি টিম তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, ভাই আনোয়ার হোসেন রুবেল, খালাতো বোন লাইজু জাহানকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তনুর বান্ধবী সঙ্গীত শিল্পী শান্তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

বিষয়টি নিশ্চিত করে  সিআইডি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার রায় বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তনুর মা-বাবা সহ তাদের পরিবারকে জিজ্ঞসাবাদ করার জন্য সিআইডি কার্যালয়ে আনা হয়েছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সকাল এগারোটায় ডেকে আনা হয়েছে তনুর স্কুল ও কলেজ জীবনের দুই সহপাঠি শামীম ও মাহমুদুলকে।তবে এখনও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com