বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

গোপনে এসে গুরুর টিপস নিয়ে গোপনেই ঢাকা ছাড়লেন সাকিব আল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:14 pm, রবিবার, ৮ মে, ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের সফল প্রতিনিধি সাকিব আল হাসান। কিন্তু এবারের আসরে একেবারেই নিস্প্রভ বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচ খেলে তার তিনটিতে ব্যাটিং করে রান করেছেন ১১, ৬ আর ৩ অর্থাৎ মোট রান ২০। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে এমন সংখ্যাগুলোকে বেমানানই বটে।

তাই আইপিএলের মঞ্চে স্বরুপে ফিরতে মরিয়া সাকিব। যে কারণেই গোপনে দুই দিনের জন্য ঢাকায় ঘুরে গেছেন কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার। ব্যাট হাতে জ্বলে উঠার টিপস নিয়ে গেছেন পুরোনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে।

গত বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। ব্যাটিং অনুশীলন করেছেন শুক্রবার বিকেলেও। সবার চোখকে ফাঁকি দিয়ে দুই দিনের এই অনুশীলন পর্ব সেরে শুক্রবারই ভারতে ফিরে যান সাকিব। মূলত অনুশীলনের জন্য ঢাকায় আসার খবরটি জানাজানি হোক তা চাননি সাকিব। যে কারণে সালাউদ্দিনও ছাত্রকে সময় দিয়েছেন গোপনে।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ক্রিকেটার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে কাজ করার জন্য সাকিব ঢাকা এসেছিল। সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে সে বেশ চিন্তিত। তাই ব্যাটিং নিয়ে আমার সঙ্গে কয়েকটা সেশন কাজ করে গেছে, যেন আত্মবিশ্বাসটা ফিরে পায়।’

ব্যাক্তিগত পারফরম্যান্সে সাকিব আলো ছড়াতে না পারলেও এবার দুর্দান্ত খেলছে কেকেআর। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কিং খানের দল। শীর্ষস্থানটাকে সুসংহত করতে আজ আবারও মাঠে নামছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাট লায়নস। কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে এই দুই দল।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com