বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

টেন্ডুলকারের আরেক রেকর্ড এখন কোহলির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:32 pm, রবিবার, ৮ মে, ২০১৬

শচীন টেন্ডুলকার নামটির সঙ্গে ‘ব্যাটিং গড় ১০’ কোনোভাবেই যায় না। কিন্তু পরিসংখ্যানই বলছে, টি-টোয়েন্টিতে রানের সম্রাটের ব্যাটিং গড় মাত্র ১০-ই। এটি অবশ্য আন্তর্জাতিক ম্যাচে। টেন্ডুলকার খেলেছেনই একটা টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ১০ রান করে আউট হয়েছিলেন। ২০০৬ সালের ওই ম্যাচের পর আরও সাত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টেন্ডুলকার ভারতের টি-টোয়েন্টি দল থেকে সরিয়েই রেখেছিলেন নিজেকে।

c47df422d3d2d4c6689d3de2174563f5-Kohli২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও যেমন ছিলেন না। তবে ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে নিয়মিতই খেলেছেন। সেখানেও ছিল তাঁর ব্যাটে রানের বন্যা। ২০১০ আর ২০১১ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে তো একই আসরে ৫০০-এর বেশি রান করেছিলেন। টেন্ডুলকারের সেই রেকর্ডটাই ভেঙে দিলেন বিরাট কোহলি। প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলের তিনটি আসরে ৫০০-এর বেশি রান তোলা ব্যাটসম্যান এখন বেঙ্গালুরু অধিনায়ক।

এই আসরে কোহলির নামের পাশে ৫৪১ রান। ২০১৩ আইপিএলে করেছিলেন ৬৩৪, যেটি অধিনায়ক হিসেবে এক আসরে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও। গত আইপিএলে কোহলি করেছিলেন ৫০৫। এক মৌসুমে ৫০০-এর বেশি রান তোলা বাকি দুই অধিনায়ক গৌতম গম্ভীর ও ডেভিড ওয়ার্নার। দুজনই করেছিলেন একটি আসরে।

কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ডও করলেন। দুটি করে সেঞ্চুরি আর আছে ব্রেন্ডন ম্যাককালাম, শেন ওয়াটসন, ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট ও বীরেন্দর শেবাগের। তাঁরা অবশ্য এক আসরে করতে পারেননি। এর আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিই ছিল না কোহলির, এবার যে ফর্মে আছেন, কে জানে, সামনের ম্যাচগুলোতে আরও সেঞ্চুরি আসছে কি না। আইপিএলে মোট সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য এখনো বাকি সবার নাগালের বাইরে। ক্রিস গেইল করেছেন পাঁচটি সেঞ্চুরি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com