বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:54 pm, শনিবার, ৭ মে, ২০১৬

এই প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এ এক নতুন ইতিহাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন চমক লাগানো এ তথ্য দিয়েছেন।  ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। শুধু তাই নয়, এই সাফল্যের কারণে আগামী ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। কোন বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের সর্বশেষ অবস্থান ছিল সপ্তম। বর্তমানে ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)। যদিও এখন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বছরের একটা সময় র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। আর সেই হিসাবে এর মধ্যে কোন ম্যাচ না খেললেও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com