বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

জয়ে শীর্ষেই থাকলো বার্সা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:46 pm, শনিবার, ৭ মে, ২০১৬

হেরে গেলেই শিরোপার স্বপ্ন উবে যাবে-এমন সমীকরণ নিয়ে সেভিয়ার মাঠে রিয়েল বেটিসের বিপক্ষে মাঠে নামে মেসি, নেইমার আর সুয়ারেজরা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়েল বেটিসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।   এ জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো কাতালানরা। সমান সংখ্যক ম্যাচ আর পয়েন্ট নিয়ে মুখোমুখি দেখায় পিছিয়ে থেকে টেবিলের দুই নম্বরে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। আর জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট কম নিয়ে বার্সা-অ্যাতলেতিকো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।   রিয়েল বেটিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে মেসি-সুয়ারেজদের দারুণ আক্রমণ গুলো ব্যর্থ হলে কোনো গোল না নিয়ে আর দুঃশ্চিন্তা সঙ্গী করে বিরতিতে যায় বার্সা। তবে, বিরতির পর ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।   খেলার ৫০ মিনিটের মাথায় ইভান রেকিটিচের গোলে লিড নেয় বার্সা। আর্জেন্টাইন তারকা মেসির অসাধারণ পাসে বেটিসের ডি-বক্সে বল পান রেকিটিচ। প্রতিপক্ষের জালে ঠাণ্ডা মাথায় বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে নেন রেকিটিচ।   ম্যাচের ৮১তম মিনিটেও পায়ের জাদু দেখান বিশ্ব ফুটবলের খুদে জাদুকর মেসি। ডি-বক্সের অনেক বাইরে থেকে পাঁচ ডিফেন্ডারের মাঝ দিয়ে সুয়ারেজকে বল বাড়িয়ে দেন তিনি। উরুগুয়ের তারকা ফরোয়ার্ড সময়ক্ষেপণ না করে বেটিসের জালে বল জড়ালে ২-০ তে এগিয়ে যায় বার্সা। আর এই স্কোরেই ম্যাচ শেষ করে শীর্ষস্থান দখলে রাখে কাতালানরা।   তবে, ব্যবধান আরও বাড়তো যদি না সুয়ারেজ একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট না করতেন। নেইমারের দুর্দান্ত সব পাস থেকে বল পেয়েও একবারের বেশি বেটিসের জালে বল পাঠাতে পারেননি লা লিগার এই আসরে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com