মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছেন খালেদা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:44 pm, শনিবার, ৭ মে, ২০১৬

বেগম খালেদা জিয়া বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর শ্রমিক লীগের মে দিবসের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, ‘বেগম জিয়ার ও জামায়াতে ইসলাম বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই- আপনারে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

ইসরাইলের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে খালেদা জিয়ার যোগাযোগ আছে এমন মন্তব্য করে নাসিম বলেন, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে ইসরাইলের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে কারা বসেছেন, আমরা জানি। পেপার পত্রিকায় এসেছে। তাদের সঙ্গে খালেদা জিয়ারা যোগাযোগ আছে।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেগম জিয়া আপনি মুর্খ, তাই যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে আমাদের সন্তান সজিব ওয়াজেদ জয়ের টাকা আছে একথা বলতে পারলেন। শিক্ষিত হলে এমন কথা বলতেন না। আসলে ওই অ্যাকাউন্টে কত টাকা রাখা যায় শিক্ষিত হলে আপনি জানতেন।’

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গত কয়েক বছরে বিএনপি-জামায়াত শতশত শ্রমিক আগুনে পুড়িয়ে হত্যা করেছে। বাসে আগুন দিয়ে নিরীহ জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আর এখন এরা  নতুন চক্রান্তে নেমেছে। বেগম খালেদা জিয়া ও জামাতের এই চক্রান্তসহ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সকল কল-কারখানা সহ বিভিন্ন জায়গায় অতন্ত্র প্রহরীর মত পাহারা দিবেন। কল-কারখানাসহ সব জায়গায় আপনারা সজাগ থাকবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com