মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে দুই শিবির কর্মী আটক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:04 pm, শনিবার, ৭ মে, ২০১৬

কক্সবাজারের রামুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে সহোদর দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুই সহোদর গ্রাফিক্স করে প্রধানমন্ত্রীর মুখমণ্ডলে দাঁড়ি লাগিয়ে বিকৃতভাবে প্রচার করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ছাত্র শিবিরের উপজেলা কমিটির রাশেদুল করিম (২০) ও তার ভাই ইউনিয়ন কমিটির সক্রিয় কর্মী খালেদ হোসাইন (১৭)। তারা রামু সদরের ফঁতেখারকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়ার মো. ইব্রাহিম খলিলের ছেলে।

আটকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com