সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা

ইউপি নির্বাচন: ঝিনাইদহে সংঘর্ষে নারীসহ আহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:56 pm, শনিবার, ৭ মে, ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২ টার পর স্থানীয় মদারবাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাবলুর রহমান, হাফিজুর রহমান, এ্যামিল হাসান, আনোয়ার হোসেন, রুহুল হোসেন, লতা বিশ্বাস ও হুরাইরা বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুম নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মদারবাজারে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com