শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

মুস্তাফিজের ‘কিপটেমিতে’ জিতল সানরাইজার্স হায়দরাবাদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:44 pm, শনিবার, ৭ মে, ২০১৬

মুস্তাফিজ নৈপূণ্যে একের পর এক ম্যাচ জিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ৩৪তম ম্যাচে সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে ৫ উইকেটে হারিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ। এই নিয়ে গুজরাটের বিপক্ষে ‘হোম-অ্যাওয়ে’ দু’টি ম্যাচেই জিতল সানরাইজার্স। আর অন্য সব ম্যাচের মতো এই ম্যাচেও চমক জাগানিয়ো বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
26_210595

মুস্তাফিজ-ভুবনেশ্বর-নেহরার আঁটসাট বোলিংয়ে রানই তুলতে পারছিল না গুজরাট। অ্যারন ফিঞ্চের ৪২ বলে ৫১ রানের ধৈর্য্যশীল ইনিংসে শেষ পর্যন্ত ছয় উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয় গুজরাট। জবাবে শিখর ধাওয়ানের অপরাজিত ৪৭ রানে ৫ উইকেটের জয় পায় সানরাইজার্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ২ ওভার থেকে কোনও রানই নিতে পারেন নি স্মিথ ও ম্যাককালাম। তৃতীয় ওভারে রানের খাতা খুললেও স্মিথকে হারায় লায়ন্সরা। সুরেশ রায়না এসে পাল্টা আঘাতে ১০ বলে ২০ রান করলেও তাকেও ফিরিয়ে দেন ভুবনেশ্বর। নিজের প্রথম ওভারের প্রথম বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজও। তবে ক্যাচটি ধরে রাখতে পারেননি ধাওয়ান।

সেই ওভারের শেষ বলেই কার্তিককে উইলিয়ামসনের দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরত পাঠান মুস্তাফিজ। শুরুর সেই ধাক্কা আর সামলিয়ে উঠতে পারেনি গুজরাট। তবে ফিঞ্চের হাফ সেঞ্চুরিতে ১২৬ রান পর্যন্ত পৌঁছায় দলটি।

ইনিংসের শেষের দিক ভয়ঙ্কর হয়ে ওঠা রবীন্দ্র জাদেজাকেও ফেরান মুস্তাফিজ। এই নিয়ে ৬ সাক্ষাতে ৫ বার জাদেজাকে আউট করলেন দেশসেরা এই বোলার।

সহজ লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। এই মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ভালো করতে পারেন নি যুবরাজও।

তবে দলকে জিতেয়েই মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। আগামী রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দরাবাদ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com