বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

নাইট রাইডার্সের চিয়ারলিডারদের বেতন কত?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:15 pm, শনিবার, ৭ মে, ২০১৬

আইপিএলে সবসময় খেলোয়াড়-কোচিং স্টাফদের বেতন-ভাতা নিয়েই সবসময় সংবাদের শিরোনাম তথা আলোচনা হয়। অথচ খেলোয়াড়দের মনকে চাঙ্গা রাখনে মাঠের বাইরে যারা কাজ করেন তাদের কথা খুব একটা শোনা যায় না। আইপিএলে প্রত্যেক দলে আছেন চিয়াললিডারদের টিম। বলতে পারেন? আইপিএলের সব থেকে দিলদরিয়া ফ্র্যাঞ্চাইজি কোনটা? কোন ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে চিয়ারলিডাররা খুব খুশি?

2016_05_07_12_56_05_Se13C6Prsheb8yD2yVke3MTZZsyWeC_800xautoচিয়ারলিডারদের যদি প্রশ্নটা করা হয় তাহলে তারা হয়তো মুখ খুলবেন না কারণ তারা চুক্তিবদ্ধ থাকেন। তাই তারা মুখ খুলতে পারেন না। মুখ খুললেই চাকরি যাবে তাদের। তাই মুখ বন্ধ রাখাই সঙ্গত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চিয়ারলিডারদের সব থেকে বেশি বেতন দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিক থেকে দেখলে শাহরুখ খানের দলের সুনাম রয়েছে। গৌতম গম্ভীরদের হয়ে যারা মাঠে গলা ফাটান, সেই চিয়ারলিডারদের বেশ ভাল বেতন দেয় কলকাতার দলটি। আর কোনও ফ্র্যাঞ্চাইজির কিন্তু এই সুনাম নেই।

কেকেআর তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার ভারতীয় রুপি দেয়। তাছাড়া সাকিবরা জিতলে চিয়ারলিডাররা বোনাসও পান। সেক্ষেত্রে টাকার পরিমাণটাও বেড়ে যায় ১৫ থেকে ১৬ হাজার। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলে তারা পান অতিরিক্ত টাকা।

কলকাতা নাইট রাইডার্সের পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভাল বেতন দেয় চিয়ারলিডারদের। সবচেয়ে কম বেতন দেয় দিল্লি ডেয়ারডেভিলস। ম্যাচ প্রতি ৬ হাজার ৬ শত রুপি পান দিল্লি ডেয়ারডেভিলসের চিয়ারলিডাররা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com