বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

আসছে সানিয়া মির্জার আত্মজীবনী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:03 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

জীবনে এসেছে হাজারও বাঁধা-বিপত্তি। তবুও দমে যাননি টেনিস তারকা সানিয়া মির্জা। শত প্রতিবন্ধকতা সত্বেও সকল চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা একজন টেনিস তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সানিয়া।

হায়দ্রাবাদের এই লড়াকু সুন্দরীর উঠে আসার পিছনেও রয়েছে দীর্ঘ গল্প৷ তবে সানিয়ার লড়াইয়ের গল্প এবার দু’মলাটে বন্দি৷ সানিয়ার আত্মজীবনী লিখেছেন তার বাবা ইমরান মির্জা৷

আগামী জুলাইতে প্রকাশিত হবে সানিয়ার আত্মজীবনী ‘এস এগেইনস্ট অডস’৷ হার্পার কলিনস সেই বইয়ের প্রকাশনার দায়িত্বে।

নিজের আত্মজীবনী সম্বন্ধে সানিয়া বলছেন,‘ আমি আশা করছি আমার এই বই দেশের আগামী প্রজন্মের টেনিস খেলোয়াড়দের রোডম্যাপের মতো গাইড করবে৷ আমার গল্প পড়ে যদি দেশের কোনও এক ক্ষুদে তারকা ভবিষ্যতে গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আসতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করব৷’

সানিয়ার আত্মজীবনীতে তার জীবনের সুদীর্ঘ ২৯ বছর ফুটে উঠবে। সানিয়া এখানে নিজের ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে অনান্য বিষয়ও আলোকপাত করেছেন৷

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com