
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় দুদকের উপপরিচালক মাহাবুবুল আলম এ মামলা করেন।
দুদকের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। মামলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে ঢাকার মেয়র থাকাকালীন ১৩৮টি দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। বর্তমানে খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করেছন।