
এবার ক্রিস গেইল কাউকে ডেটের প্রস্তাব দিয়ে বিতর্কে না জড়িয়ে উল্টো এক ভারতীয় তরুণীর কাছ থেকে ডেটের প্রস্তাব পেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা গেইলকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছেন ভারতীয় তরুণী আরোহি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গেইলকে ওই তরুণী প্রস্তাব দিয়ে লিখেন, ‘গেইল আমার হৃদয় তোমার জন্য ওঠা নামা

করে। আমরা কি ডেটিংয়ে যেতে পারি?’
গেইল ছাড়ার পাত্র নয়, গেইলও রাজি হয়েছেন! মজার উত্তর দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। ফিরতি টুইটে লিখেছেন, ‘যাবো, যদি তুমি বিল দাও…।’
তরুণীও কম কিছে, ফ্রিতে বিল দিতে চাই না সে, তাই ওই তরুণী শর্ত জুড়ে দিয়েছেন। ডেটিংয়ে যেতে হলে নাকি পরের ম্যাচে সেঞ্চুরি করতে হবে গেইলকে। বিল দেওয়ার জবাবে লিখেছেন, ‘অবশ্যই দেবো। তবে শর্ত হলো অবশ্যই পরের ম্যাচে আরসিবির জন্য সেঞ্চুরি করতে হবে।’
বিগ ব্যাশ টি-টোয়েন্টির গত মৌসুমে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছিলেন গেইল। এইবার নাকি সেই জেরেই তার দল মেলবোর্ন রেনেগেডস তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। সেবার জরিমানাও গুনতে হয়েছিলো তাকে। এবার আরোহীর জন্যেও নতুন কোন বিপদে পড়তে হয় কিনা তাকে, সেটাই বা কে জানে!