বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

এক ম্যাচ জিতলেই ১৯৩৬ কোটি টাকা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:39 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

যেখানে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাদ্রিদ ডার্বি, যেখানে লেস্টার রূপকথায় ফুটবল বিশ্ব মুখর, সেখানে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ম্যাচের খেলা দেখা তো দূরের কথা এ নিয়ে চিন্তা ভাবনাও করতে চাননা অনেকে।

দ্বিতীয় বিভাগের খেলা নিয়ে কারও আসলেই কিছু যায় আসে না। তবে ভুলটা হচ্ছে এখানেই, এই ম্যাচের সঙ্গে যে জড়িয়ে আছে ১৯৩৬ কোটি টাকা!82a05980c8cdfac5d15c6035be0bd8b1-Brighton

ইংলিশ চ্যাম্পিয়নশিপে কাল মুখোমুখি হবে মিডলসবরো ও ব্রাইটন। ভাবতেই পারেন, তাতে কী? কিন্তু না, ইংলিশ প্রিমিয়ার লিগ এখন বিশ্বের সবচেয়ে লোভনীয় এক লিগে পরিণত হয়েছে। না হলে এক ম্যাচেই কীভাবে ১৯৩৬ কোটি টাকা।

২০১৬-১৭ মৌসুম ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত টিভি স্বত্বের নতুন চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অঙ্কটা অবিশ্বাস্য, ৮৫০ কোটি পাউন্ড! এ আগামী মৌসুমে ইংলিশ লিগে সব কটি ক্লাব ঘরোয়া টিভি স্বত্ব থেকে পাবে ৩৮ মিলিয়ন পাউন্ড, আন্তর্জাতিক টিভি স্বত্ব থেকে আরও ৪৭ মিলিয়ন। দলের পারফরম্যান্সই ও টিভি পর্দায় কোন দলের খেলা দেখানো হচ্ছে সেটার ভিত্তিতে ১২ মিলিয়ন থেকে ৬১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে। অর্থাৎ লিগে ২০ম স্থান পেলেও একটি দল কমপক্ষে ৯৭ মিলিয়ন পাউন্ড পাবে, বাংলাদেশের মূল্যমানে যা ১১০৪ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি!

পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা করে নিয়েছে বার্নলি। কাল দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে নামবে মিডলসবরো ও ব্রাইটন। জয়ী দলটি সরাসরি উঠে যাবে প্রিমিয়ার লিগে আর পরাজিত দলকে আবারও ‘বাছাইপর্ব’ খেলে নিশ্চিত করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা।

এটি প্রতি মৌসুমের নিয়মিত ঘটনা। প্রিমিয়ার লিগ থেকে তিনটি দলের অবনমন হয়, চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল উঠে যায় প্রিমিয়ার লিগে। কিন্তু এ ম্যাচটিকে অন্য চেহারা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন টিভি স্বত্ব চুক্তি।

এখানেও শেষ হচ্ছে না দলগুলোর অর্থ আয়ের সুযোগ। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা দলটি অবনমিত নিচের সারিতে চলে গেলেও পরের দুই মৌসুমে প্যারাস্যুট পেমেন্ট। ফলে সব মিলিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে উঠলেই আগামী তিন মৌসুমে ১৭০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৯৩৬ কোটি টাকা) নিশ্চিত!

আর যদি কোনো ক্লাব এবার অবনমন এড়াতে পারে তবে টাকার অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৩২৯৯ কোটি ৭৭ লাখে! এ পরিমাণ অর্থ ইউরোপের অন্য লিগগুলোর অনেক পরাশক্তিও পায় না। ফলে অন্য সব লিগ থেকে সেরা খেলোয়াড়দের প্রলুব্ধ করে আনা খুবই সহজ হয়ে উঠছে ইংলিশ ক্লাবগুলোর জন্য।

মাত্র এক ম্যাচেই এত কিছু! কাল মিডলসবরো ও ব্রাইটন যে জানপ্রাণ দিয়েই জিততে চাইবে, কিংবা আপনারও খেলা দেখার আগ্রহ জাগবে না সেটি বলাই বাহুল্য।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com