শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

অবশেষে জয়ের দেখা পেল মাশরাফির কলাবাগান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:52 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলণ) টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র (কেসি)। শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে মাশরাফির দল ৪৯ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। কলবাগান এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সমর্থ হয় সিসিএস।

2016_05_06_18_00_22_l1ZfPPF2PZHzVN3DSGFG5Ttv1t3chX_originalউভয় দলের এদিন ছিল লিগের চতুর্থ ম্যাচ। চার ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে মাশরাফির কলাবাগান। অরপদিকে সমান সংখ্যক খেলা থেকে এখনো পয়েন্ট শূন্য অবস্থায় আছে রাজিন সালেহ’র সিসিএস।

এর আগে শুক্রবার সকালে ক্রিকেট কোচিং স্কুলের অধিনায়ক রাজিন সালেহ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। কিন্তু টসে হেরে ব্যাটিংয়ে নেমে কলাবাগান কেসির শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুতেই জসীমউদ্দিনকে (৬ রানে) হারায় তারা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ইসলাম অনিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। দলের পক্ষে ৭৪ রান সংগ্রহ করেন এ দুই ব্যাটসম্যান। এরপর দলীয় ৮৭ রানে অনিকের বিদায়ের পর তাসামুল হককে নিয়ে আরও একটি দারুণ জুটি গড়েন মাসাকাদজা। তৃতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।

এদিন দারুণ এক সেঞ্চুরি তুলে নেন মাসাকাদজা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেন জিম্বুবুয়ের এই ব্যাটসম্যান। ১০৪ বল মোকাবেলা করে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া সাদমান ৬৩ বলে ৪৭ রান ও তাসামুল ৫৪ বলে ৩৭ রান করেন। দলীয় ১৬৪ রানে তাসামুলের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলাবাগান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে তারা।

সিসিএসের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া সালমান হোসেন ও উত্তম সরকার ২টি করে উইকেট পান।

জবাবে ৮ উইকেটে ২২১ রানের বেশি করতে পারেনি ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। ২৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই অমিত মজুমদারকে হারায় সিসিএস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার পিনাক ঘোষকে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান। ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ৮৯ রানেই এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে আবার চাপে পড়ে যায় তারা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে  ৮ উইকেটে ২২১ রানে থামে সিসিএসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন উত্তম সরকার। ৭৪ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া পিনাক ঘোষ ৫৪ বলে ৪২, সাইফ হাসান ৬৩ বলে ৩৪ ও রাজিন সালেহ ৫৫ বলে ২৭ রান করেন।

কলাবাগান কেসির হয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রজ্জাক ৩২ রানে ৪টি উইকেট নেন আর ৪৩ রান খরচায় ২টি উইকেট পান মাশরাফি। অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন কলাবাগান কেসির জিম্বাবুয়ের খেলোয়াড় হ্যামিল্টন মাসাকাদজা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com