বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:40 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার বাইরের দেশ যুক্তরাষ্ট্রে। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে কোচ কার্লোস দুঙ্গা ব্রাজিলের দল ঘোষণা করেছেন।
1462523132কোপার চূড়ান্ত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার রিকার্ডো কাকার। বাদ পড়েছেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, পিএসজির  লুকাস মৌরিও। এছাড়া ও চেলসির মিডফিল্ডার অস্কারও চূড়ান্ত দলে জায়গা পাননি।
ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন, ডিফেন্ডার হিসেবে দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, ডগলাস সান্তোস, মিরান্ডা, গিল, মার্কুইনস ও রদ্রিগো ক্যায়িও।  মিডফিল্ডার হিসেবে দলে আছেন, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা, লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো ও কুতিনহো।
ফরোয়ার্ডে জায়গা পেছেন, গ্যাবিগল, রিকার্ডো অলিভিয়েরা, ডগলাস কস্তা ও হাল্ক। আর গোলরক্ষক হিসেবে দিয়েগো আলভেজ, ইডারসন ও অ্যালিসন।
এর আগে কোচ দুঙ্গা চকম দেখিয়ে ৪০ সদস্যের একটি দল ঘোষণা করেছিলে। তবে চূড়ান্ত দলে জায়গা পায়নি নেইমার। নেইমার ছাড়াও দলের তিনটি অভিজ্ঞ ফুটবলারও দলে নেই। তারা হলেন, রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো, ডেভিড লুইজ এবং থিয়াগো সিলভা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com