
গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ আগামীকাল শুক্রবার। এই খেলার আগে সানরাইজার্সের খেলোয়াড়দের ফুরফুরে করে তুলতে কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে যুবরাজ সিং বলিউড সিনেমার বিখ্যাত ডায়লগগুলো তার সতীর্থদের বলতে বলেন। আর মুস্তাফিজকে দেওয়া হয় হাঁটু দিয়ে বল কুড়াতে। এই কাজগুলো বেশ মজা করেই করেছেন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়রা।
মুস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতায়

নামতে হয় দর্শকদের সঙ্গে। একজন দর্শকের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটু দিয়ে বল কুড়িয়ে একটি গোলাকার বৃত্তে রাখতে হয়। সে যাত্রায় অবশ্য দর্শককে হারিয়ে দেন মুস্তাফিজ।
এছাড়াও, যুবরাজ ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগানকে অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়লগ ‘Don ko pakadna mushkil hi nahi, namoomkin hai’ হুবহু বলতে বলেন। প্রথমে ঠিকমতো বলতে না পারলেও পরবর্তীতে লেখা দেখে ঠিকই ডায়লগ বলতে পারেন। তাতে হাসির রোল ওঠে হায়দরাবাদের খেলোয়াড়দের মধ্যে।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিংকে বলতে বলেন, ‘Khoon pi jaoonga’। তিনি ঠিকমতোই বলতে পারেন ডায়লগটি। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে বলতে বলেন, ‘Main tumhare bacche ki maa banne waali hoon’ । সে অন্যরকম গলার স্বর করে ডায়লগটি দিয়ে সকলকে হাসির খোরাক যোগান।
অধিনায়ক ডেভিড ওয়ার্নার এই আয়োজনে অংশ নেন ও পারফর্ম করেন। প্রথমে তিনি তার নাচের প্রতিভা দেখান। এরপর হিন্দিতে ডায়লগ বলেন।