বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

রুপা জিতেই খুশি শাকিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:48 am, শুক্রবার, ৬ মে, ২০১৬

গুলশান শ্যুটিং কমপ্লেক্সের করিডরে হাসিমুখে পায়চারি করছিলেন শাকিল আহমেদ। হাতে ধরা পানির বোতল থেকে একটু পরপরই গলা ভেজাচ্ছিলেন। মাত্রই ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট শেষ করে বাইরে এসেছেন এসএ গেমসে ৫০ মিটার এয়ার পিস্তলে সোনাজয়ী শ্যুটার। সতীর্থ শ্যুটার, কোচ, কর্মকর্তারা এসে অভিনন্দন জানাতে শুরু করলেন সেনাবাহিনীর শ্যুটারকে।
aa46ec5b3a2abe7baa32bc444b6ca9cd-Untitled-2কাল কিন্তু সোনা জেতেননি শাকিল। তারপরও এত অভিনন্দন, কারণ কাল শুরু হওয়া জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জিতেছেন খুলনার তরুণ! রেঞ্জ থেকে বেরিয়ে এসে তিনি নিজেই বললেন, ‘আমার প্রিয় ইভেন্ট ৫০ মিটার এয়ার পিস্তল। কিন্তু প্রথমবার ১০ মিটার এয়ার পিস্তলে অংশ নিয়েছি সিনিয়রদের সঙ্গে। বড় ভাইদের সঙ্গে লড়াই করে ভালো ফল করেই খুশি। বাছাইয়ে র্যা ঙ্কিংয়ে ১ নম্বর ছিলাম। এটাই আমার বড় অর্জন।’
জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে শুধু ১০ মিটার এয়ার ইভেন্টগুলো হয়। আগামী জুনে জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। তখনই ৫০ মিটার পিস্তলে অংশ নেবেন শাকিল।
শাকিল শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে স্কোর করছিলেন। বাছাইয়ে ৫৬২ স্কোর করে শীর্ষে থেকে শ্যুটঅফে ওঠেন। কিন্তু চাপের কাছে হেরে গিয়েই শেষ পর্যন্ত পেরে ওঠেননি সেনাবাহিনীর আরেক শ্যুটার শাহাদাৎ আহমেদের কাছে। ১৯৪.৫০ পয়েন্ট স্কোর করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ইভেন্টে সোনা জিতেছেন শাহাদাৎ। ১৯২.১০ স্কোর করে রুপা জিতেছেন শাকিল। ব্রোঞ্জজয়ী সেনাবাহিনীর মহেন্দ্র কুমার সিংহের স্কোর ১৭১.৯০। তিনটি পদকই গেছে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনে।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক গেমসে সোনা জিতেই পাদপ্রদীপের আলোয় আসেন শাকিল। এটিই তাঁর কাছে হয়ে উঠেছে চাপের, ঘরোয়া টুর্নামেন্টেও যা থেকে বেরোতে পারলেন না, ‘এসএ গেমসে সোনা জিতেছি বলে সবার নজর ছিল আমার দিকে। এখানেও সোনা জিততে হবে, এমনও অনেকে বলেছে।’
আগামীকাল হবে ১০ মিটার এয়ার রাইফেল। কিন্তু এই ইভেন্ট অংশ নিচ্ছেন না কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। ৮ মে জার্মানিতে যাবেন হ্যানোভার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ও মিউনিখ বিশ্বকাপে অংশ নিতে। নতুন শ্যুটিং কোচ ক্লাউস ক্রিস্টিয়ানসন চাইছেন না আগস্টে রিও অলিম্পিকের আগে আপাতত ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিন এই শ্যুটাররা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com