
আগামী জুলাইয়ে বাজারে ছাড়া হবে ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার আত্মজীবনী। বইটির নাম দেয়া হয়েছে ‘এইস এগেইনস্ট অডস’। এর প্রকাশক হার্পার কলিন্স এ কথা জানিয়েছেন।
তিনি জানান, সানিয়ার আত্মজীবনী লিখেছেন তার বাবা ইমরান মির্জা। তার পেশাদার জীবনের প্রথম এক ডজন বছরের কাহিনী নিয়েই রচিত হয়েছে এই বইটি।
সানিয়া জানিয়েছেন, ‘আমার গল্প যদি একজন তরুণ বা তরুণীকেও অনুপ্রাণিত করে, ভবিষ্যতে সে যদি গ্র্যান্ডস্লাম জিততে পারে, সেটা হবে আমার সেরা পাওয়া।’