শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

আবারো শীর্ষে সাকিবের কলকাতা নাইট রাইডার্স

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:04 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার দেয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ফলে কলকাতা জয় পায় ৭ রানে।
1462418881ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতেই বড় ইনিংস গড়েন গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা। দু`জন মিলে গড়েন ১০১ রানের জুটি। ৪৫ বলে ৫৪ রান করে রান আউট হন গম্ভীর। ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। রবিন উথাপ্পা করেন ৪৯ বলে ৭০ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। আন্দ্রে রাসেলও হন রানআউট। ১০ বলে ১৬ রান করেন তিনি। ১৯ রানে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান।
এদিকে ১৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাঞ্জাব। ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি। এদিন ব্যর্থ ছিলেন প্রথম সারির ব্যাটসম্যানরা। মারকাস স্টইনেস ও মনন বহরা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। পরে দলের হাল ধরেন ঋদ্ধিমান সাহা ও গ্লেন ম্যাক্সেওয়েল। ঋদ্ধিমান সাহা ২৪ রান করে আউট হন। ম্যাক্সেওয়েল অর্ধশতক পাড়ি দেন। ৪২ বলে ৬৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। চারটি ছয় ও ছয়টি চার মারেন এই অস্ট্রেলিয়ান।
এদিকে বোলিংয়ে কলকাতার আন্দ্রে রাসেল একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। নিয়েছেন চার উইকেট, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। পীযুষ চাওলা দুটি এবং মর্নে মরকেল একটি উইকেট লাভ করেন। দলে ফিরে এদিন কোন উইকেট পাননি সাকিব।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com