বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

রিয়ালের কাছে এমন হারে হতাশ ম্যানসিটি কোচ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:46 am, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয় লেগেও চলছিল হাড্ডাহাড্ডি লড়াই।

2016_05_05_10_24_22_1UqdkOFE5yOmis4D5wMRRBMyLldAoG_originalএই উত্তেজনায় জল ঢেলে দিলেন ম্যানসিটির খেলোয়াড় ফেমান্দো। প্রতিপক্ষ খেলোয়াড়দের রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়ান তিনি। তার আত্মঘাতী গোলেই কপাল পুরেছে সিটির। অপরদিকে সেমিফাইনালের দুই লেগ মিলে ১-০ ব্যবধানে জিতে রিয়াল পেয়ে গেছে ফাইনালে খেলার নিশ্চয়তা।

সিটির এমন হারে খুবই হতাশ দলীয় কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। বলেন, ‘আমি এজন্যই হতাশ যে এটা (ম্যাচ) ছিল দুই দলের জন্য ক্লোজ ম্যাচ। কেউই খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। সমান তালে লড়াই করার পরও এমন হার মেনে নেয়া কষ্টকর।’

রিয়ালের বিপক্ষে দারুণ দুটি সুযোগ হাতছাড়া হয়েছে সিটির। পেলেগ্রিনি বলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে দুটি সুযোগ পেয়েছিলাম আমরা। ফার্নান্দিনহো প্রথমবার গোলের সুযোগ মিস করে। কুনের (আগুয়েরো) গোলটা পেলে ভালো হতো। এ ছাড়া তো ম্যাচে সুযোগটাই বা পেলাম কোথায়? আমরা একটি সেরা দলের (রিয়াল) বিপক্ষে খেলেছি, যারা কি না আমাদের চেয়ে শক্তিশালী।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com