বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

ফাইনালে উঠেও আফসোস থাকলো জিদানের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:39 am, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’ এমন একটি প্রবাদ রয়েছে। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে শতভাগ প্রমাণ মিলল এ প্রবাদের! রোনালদো-বেলরা গোল দিতে না পারলেও প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ফেমান্দো একটি গোল উপহার দিয়েছেন রিয়ালকে। দুই লেগ মিলে সেই গোলই লস ব্লাঙ্কসদের ফাইনালের খেলা নিশ্চিত করে দিয়েছে (১-০)!

2016_05_05_09_42_05_k10DoeThC1SIdHtoctLzBXcdyiS4wb_originalএদিকে ফাইনালে উঠেও আফসোস থাকলো রিয়াল কোচ জিনেদিন জিদানের। ধার করা গোলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার চেয়ে নিজেদের গোলে সেটা করতে পারলে বোধ হয় বেশি খুশি হতেন ফরাসি এই কিংবদন্তি। জানালেন, দ্বিতীয়ার্ধে রিয়াল একটি গোল পেতে পারত।

জিনেদিন জিদান বলেন, ‘আমি মনে করি, আমাদের অন্তত আরেকটি গোল পাওয়া দরকার ছিল। দ্বিতীয়ার্ধেই সেটা পেতে পারতাম। কিন্তু এটা সেমিফাইনাল। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুঃশ্চিন্তায় ছিলাম।’

রোমাঞ্চকর একটি সেমিফাইনাল উপহার দেয়ায় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির প্রশংসা করতে ভুল করেননি জিদান। বলেন, ‘এক সপ্তাহ আগেও এই সিটিকে আমি দেখিনি। দ্বিতীয় লেগে তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। যদিও তারা খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, তার পরও আমি বলব, সিটি দারুণ খেলেছে। তাদের রক্ষণভাগও ভালো পারফর্ম করেছে।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com