বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

‘আইসিসির আইন ভারত না মানলেও কোনো ব্যবস্থা নেয়া হয় না’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:10 pm, বুধবার, ৪ মে, ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দলের কর্মকাণ্ডে নাখোশ আইসিসি। সম্প্রতি এক বিবৃতিতে তারা বেশ ভর্ৎসনা করেছে ড্যারেন স্যামির দলকে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এইসব আচরণ অনভিপ্রেত, শিষ্টাচারবহির্ভূত। তারা দলটির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায় আনার হুমকিও দেয়।

আইসিসির এই বক্তব্যের সমালোচনা করে ১২১ টেস্ট ও ১৮৭ ওয়ানডে খেলা গ্রেট ব্যাটসম্যান ভিভ রিচার্ডস বলেছেন, আইসিসি একেক জনের জন্য একেক আইন মানে! আইসিসির
1461915850

নিয়ন্ত্রণ দেখলে বুঝবেন কারো জন্য নিয়ম আছে কারো জন্য নেই। আমি জবাব দিতে চাচ্ছি কারণ তারা স্যামির মন্তব্যের কারণেই এসব বলছে। তারা এমন একটি সংস্থা হওয়ার চেষ্টা করছে যার ঠিক করে দিতে চাইছে যে এটা বললে এই হবে ওটা বললে ওই।

ভারতের উদাহরণ দিয়ে রিচার্ডস বলেন, আইসিসির নিয়ম ওরা মানছে না। কিন্তু তাতে আইসিসি কোনো ব্যবস্থা তো নেয় না! রিচাডর্সের ভাষায়, “এটা যদি একমাত্র নিয়ন্ত্রণ সংস্থা হয়ে থাকে তাহলে সবাই একই আইন মানবে। কিন্তু আইসিসির কিছু আইন তো ভারত মানে না। তারা পুরোপুরি উপেক্ষা করেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতার ইডেন গার্ডেন্সে বুনো উন্মাদনায় মেতেছিল। ফাইনালের হিরো মারলন স্যামুয়েলস ইংলিশ বোলার বেন স্টোকসের সাথে ঝামেলায় জড়িয়ে জরিমানা দেন। ক্যারিবিয়ানরা জার্সি খুলে, নেচে গেয়ে অস্থির অবস্থা তৈরি করে। স্যামি পোস্ট ম্যাচে তাদের বোর্ডের খোলামেলা সমালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com