বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ব্যাডমিন্টনে জিততে শাহরুখ খানের ‘কুটকৌশল’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:36 pm, বুধবার, ৪ মে, ২০১৬

ব্যাডমিন্টন খেলতে নেমেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর তার সামনে ছিলেন, ভারতীয় ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল।

আর সাইনাকে হারাতে গিয়ে রীতিমত কুটকৌশলের আশ্রয় নিতে হল শাহরুখকে। প্রতিদ্বন্দ্বী মেয়েদের বিশ্বসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হলেও ম্যাচটা হাসতে হাসতেই জিতলেন শাহরুখ খান।

srrk

জয়ের ব্যাখ্যাটা শাহরুখ দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। লিখেছেন, ‘সানিয়ার র্যা কেটে কোনও স্ট্রিং থাকবে না, সেটা নিশ্চিত করে নিয়েছিলাম। ওকে ব্যাডমিন্টনে হারানোর এটাই একমাত্র উপায়!’

বৃহস্পতিবার সানিয়া নেহওয়াল ও তার পরিবারের সঙ্গে হায়দ্রাবাদে দেখা করলেন কিং খান। এসআরকে’র আগামী সিনেমা ‘দিলওয়ালে’র শুটিং চলছে সেখানেই। সানিয়া-শাহরুখ র্যা কেটসহ পোজও দেন ছবির জন্য। এক সাথে সেলফিও তোলেন।

srrk

আর শাহরুখের সাথে দেখা করতে পেরে আনন্দিত সাইনা। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ওহ মাই গড! শাহরুখ স্যার খুব ভাল একজন মানুষ; আর তার সাথে দেখা করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। কি দিনটাই না কাটলো!’

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com