মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:52 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার দায়ে মো. নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার এ রায় দেন।

নাসির মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ কে এম শামীমুল আক্তার জানান, নাসির উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে স্ত্রী নূরজাহান বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নূরজাহানের বাবা জিয়াউল হক বাদী হয়ে ঘটনার পরদিন মধুপুর থানায় নাসির উদ্দিনসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে অপর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com