যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার দায়ে মো. নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার এ রায় দেন।
নাসির মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ কে এম শামীমুল আক্তার জানান, নাসির উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পেয়ে ২০১২ সালের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে স্ত্রী নূরজাহান বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নূরজাহানের বাবা জিয়াউল হক বাদী হয়ে ঘটনার পরদিন মধুপুর থানায় নাসির উদ্দিনসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে অপর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com