বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

আজ চেলসি ড্র করলেই চ্যাম্পিয়ন লেস্টার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:52 pm, সোমবার, ২ মে, ২০১৬

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে এতক্ষণ ইতিহাস গড়ে ফেলত লেস্টার সিটি। ক্লাবটির ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের স্বাদে পেত। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ড্র করায় আজ সোমবার টটেনহ্যাম-চেলসির ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দ্য ফক্সদের। এই ম্যাচে চেলসি ড্র করলে প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে লেস্টার।

সোমবার স্টামফোর্ড ব্রিজে টটেনহ্যামকে স্বাগত জানাবে চেলসি। বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট। লিগে একেকটি দল ৩৮টি করে ম্যাচ খেলতে পারে। ফলে টটেনহ্যাম এই ম্যাচে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে লেস্টারের।

শিরোপা জয়ের দৌড়ে লেস্টার ও টটেনহ্যাম এখন পর্যন্ত এগিয়ে আছে। দু’দলের পয়েন্ট ব্যবধান ৮। ফলে চ্যাম্পিয়ন হতে হলে হটস্পারদের বাকি তিন ম্যাচেই জিততে হবে। অন্যদিকে লেস্টারের শেষ দুটি ম্যাচে হারতে হবে।

মৌসুমে দুর্দান্ত প্রতাপ দেখানো লেস্টারের শিরোপা হাতের মুঠোয়। সেটি ফসকে যেতে অসম্ভবকে সম্ভব করার বিকল্প নাই। কারণ এই ম্যাচে টটেনহ্যাম জিতলেও শেষ দুটি ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট অর্জন করতে পারলে চ্যাম্পিয়ন হবে কিংস পাওয়ার স্টেডিয়ামের দলটি।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com