রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

সন্তানদের ইমান রক্ষায় শিক্ষানীতি বাতিলের আন্দোলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:39 pm, সোমবার, ২ মে, ২০১৬

বর্তমান শিক্ষানীতির সমালোচনা করে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর বলেছেন, ‘এই শিক্ষা নীতি ইসলাম পরিপন্থি। যতক্ষণ না এটি বাতিল করে ইসলামি শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে, ততক্ষণ এই দাবি আদায়ে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত রয়েছে।’

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মে দিবস উপলক্ষে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলন নয়, এটি বাংলাদেশের মুমিন-মুসলমান সন্তানদের ঈমান রক্ষা করার আন্দোলন’।

এ সময় তিনি বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবিতে সংগঠনের পক্ষ থেকে নেয়া কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘শিক্ষানীতি বাতিলের দাবিতে আগামি ৬ মে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর একই দাবিতে ১২ মে প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে।’

এরপর ২৭ মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি। তারপরও শিক্ষানীতি পরিবর্তনের দাবি না মানা হলে আরা কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তিনি।

সংগঠনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সামবেশে আরো বক্তব দেন, সংগঠনের দপ্তর সম্পাদক লোকমান হোসেন, উপদেষ্টা গাজী মতিউর রহমান প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com