সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

যমুনায় মৎস্যজীবীর ভাসমান মরদেহ উদ্ধার

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা  
  • আপডেট সময় : 5:23 pm, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা এবং তিনি যমুনা নদীতে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। রবিবার তিনি নদীতে মাছ ধরতে বের হওয়ার পর সোমবার সকালে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ধুনটের গোসাইবাড়ী এলাকার একজন মৎস্যজীবী। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com