সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পাইকগাছায় সিএসও’র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 7:03 pm, শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় উপজেলা সমাজ সংগঠন (সিএসও) এর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫নভেম্বর ২০২৬) বারসিক এর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK)।উপজেলা সিএসও সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ্বা।বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিএসও সদস্য ও সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, অখিল কুমার মন্ডল, সাংবাদিক ফসিয়ার রহমান, শরিফুল ইসলাম, স্বপ্না বেগম, রেশমা সুলতানা, তাহেরা পারভিন পলি, অসিম দাস, শামীম রেজা, আরিফা সুলতানা, আজমুন হোসেন, সুমাইয়া খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন, আকাশ অধিকারী, শু্কুলী দফাদার, আলমগীর হোসেনসহ বারসিক এর কর্মকর্তা, সিএসও সদস্য ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় অংশগ্রহণকারী সিএসও প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মানুষের অধিকার রক্ষায় অভিজ্ঞতা, গৃহীত উদ্যোগ এবং সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সম্মুখ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এর মাধ্যমে এক এলাকার স্থানীয় সমস্যা মোকাবিলায় গৃহীত কার্যকর উদ্যোগ ও সমাধান সম্পর্কে অন্য এলাকার সিএসওগুলো জানার এবং তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে। ফলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে নতুন ধারণা ও সম্ভাবনা তৈরি হয়।পাশাপাশি, চলতি বছরের কার্যক্রম থেকে অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে আগামী বছরের কার্যক্রম পরিকল্পনা ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাটি সিএসও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখে। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com