সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

শহিদুল ইসলাম শাওন, শেরপুর( বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:09 pm, শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলার ১০ নং শাহবন্দেগী  ইউনিয়নের গড়েরবাড়ী  পশ্চিমপাড়া( আব্দুল ওহাবের বাড়ী হতে মর্জিনার বাড়ী পর্যন্ত) ইটের সোলিং দ্বারা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার  (৭ নভেম্বর ) সকাল ১১ টায়  পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে শাহবন্দেগী  ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।
ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ১০ নং শাহবন্দেগী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য নাসিমা আক্তার,সমাজসেবক আব্দুল ওহাব প্রমুখ।
এ ব্যাপারে শাহবন্দেগী  ইউনিয়ন পরিষদের মেম্বার,বিএনপি নেতা  জাহাঙ্গীর আলম মন্ডল  বলেন,করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ  ‘মেম্নার নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে সকল উন্নয়নসহ—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের বগুড়া সন্তান আমাদের গর্ব আগামীতে ইনশাল্লাহ এই বগুড়ার কোন  এলাকার একটি রাস্তাও কাঁচা থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com