সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

কাজীপুরে সোনামুখী মেলার দোকানপাট উচ্ছেদ 

টি এম কামাল :
  • আপডেট সময় : 7:06 pm, শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও মেলার ভেতরে চালু ছিল বিভিন্ন দোকানপাট। পরে প্রশাসনের অভিযানে কসমেটিকস, খাবার ও মিষ্টিসহ সব দোকান উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, গত ৩ নভেম্বর সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হয়। পরদিন ৪ নভেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে মেলার ভেতরে বেশ কিছু কসমেটিকসের দোকান, খাবারের দোকান ও মিষ্টির দোকান চালু ছিল। এ অবস্থায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মেলার ভেতরে চালু থাকা সব দোকান উচ্ছেদ করা হয়।
পাশাপাশি মেলায় থাকা কাঠের দোকানিদেরও দ্রুত সময়ের মধ্যে মেলার মাঠ খালি করে দেওয়ার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com