শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ দীর্ঘ বিরতি শেষে ভৌতিক চলচ্চিত্রে ফিরছেন সিও ইয়ে-জি জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয় ৪ উইকেটে ১৮০ রান নিয়ে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ পাইকগাছায় বিধি বহির্ভূতভাবে বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাতিলের অভিযোগ

বগুড়ার শেরপুরে বিআরডিবির উদ্যোগে নগদ টাকা,গাছের চারা বিতরণ

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া) :
  • আপডেট সময় : 3:22 pm, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
বগুড়ার শেরপুরে কালিয়াকৈর কৃষক সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবির) উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে নগদ অর্থ,গাছের চারা বিতরণ ও মাদক বিরোধি  রেলি করা হয়েছে।

উপজলার সিমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর কৃষক সমবায় সমিতি লিমিটেডের কারযালয়ে কালিয়াকৈর কৃষক সমবায় সমিতির সভাপতি রেজাউল করিমমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)এর সভাপতি  মোঃ মাহবুবুল আলম হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মিল্টন রহমান,সহ সভাপতি ইব্রাহিম খলিল,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইবনুল কাইয়ুম, পরিচালক আব্দুল লতিফ, পরিদর্শক মোঃ জাকির হোসেন, লুতফর রহমান,শামীম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,বনভূমি ধ্বংস করে নির্মাণ হচ্ছে বাসস্থান। এতে পানি দূষণ ও বায়ু দূষণসহ নানাবিধ কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে। তাই এ এলাকার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে এই এলাকার অসহায় ও দুস্থদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে। অত্র সমিতির নেতৃবৃন্দ বলেন আমরা এ সমিতির মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পালন করে থাকি।তাছাড়া কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা এই সমিতির মাধ্যমে আমরা প্রদান করি। ভবিষ্যতে এই সমিতি আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চালানোর  প্রতিশ্রুতি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com