শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত 

টি এম কামাল :
  • আপডেট সময় : 3:35 pm, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (৬ষ্ঠ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় টেক্ট্রটাইলের হলরুমে সিরাজগঞ্জ টেক্ট্রটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র অধিদপ্তর ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক (সচিব)
ড. মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আল আমিন মিয়া।
সচিব আব্দুস সবুর বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোর শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বস্ত্র অধিদপ্তর একটি যুগান্তকারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রকৌশলীদের দক্ষ করে তোলার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি ঘোষণা করেন, শিক্ষার্থীদের দেশীয় কারিকুলামে পড়াশোনা শেষ করার পর বিশ্বমানের বাস্তব ও প্রায়োগিক শিক্ষা অর্জনের জন্য অন্তত ৬ মাসের জন্য চীনে পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিশ্বে দক্ষ জনশক্তিতে চীন এবং জাপানের অগ্রযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক উদ্যোগ ও দক্ষতার মাধ্যমে বিশ্ব বাজারে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি সেরা স্থান অর্জন করতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com