শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

কাজীপুরে এক মাস ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 3:31 pm, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুরে নিখোঁজেদের প্রায় এক মাস ধরে সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাহতিম সাকিবের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।
মাহতিম সাকিব উপজেলার তেকানী ইউনিয়নের চর কান্তনগর গ্ৰামের নজরুল ইসলামের ছেলে। সে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বিএল স্কুল) দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (শুক্রবার) কান্তনগর
বাজার মোড় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় সাকিব। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মাহতিম সাকিবের বাবা নজরুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার এরপর থেকে সাকিবের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ৭৫১, তারিখ-১১-১০-২০২৬ ইং।
বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বিএল স্কুল) প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন বলেন, মাহতিম সাকিব তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্কুলে আসছে না। তার বাবা ও মা
তাঁকে নিখোঁজের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। সাকিব ভালো ছেলে ছিল। তবে কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা তিনি জানেন না। নিখোঁজ মাহতিম সাকিবের কোনো সন্ধান পেলে ০১৭৮৫০৫৮৬২৬ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এবিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com