শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মুসলমান ভারতে হিন্দু, এক নারীর বিরুদ্ধে অভিযোগ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যায় না : রিজভী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি কাজীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা  পাইকগাছায় আকষ্মিক বর্জপাতে কৃষকের মৃত্যু!  বগুড়ার শেরপুরে কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির দ্বায়িত্ব গ্রহণ ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ 

মুন্সীগঞ্জে ২২ দিনে ৯ লক্ষ ২৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৩৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 3:52 pm, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পদ্মা ইলিশ  প্রজননের একটি প্রধান অভয়াশ্রম । ইলিশ প্রজননের ভরা মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নিষেধাজ্ঞার ২২ দিনে পদ্মায় যৌথ অভিযানে ৯ লক্ষ  ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে ।

মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল।

লৌহজং মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ আহরণের নিষেধাজ্ঞার ২২ দিন পদ্মার লৌহজং অংশে লৌহজং উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে ৯ লক্ষ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৪১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। গ্রেফতারকৃত ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় ।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট এবং মাছ বিভিন্ন মাদ্রাসায় এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। সাজা প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলার ৪ হাজার ১০৩ টি জেলে পরিবারকে ২৫ কেজি করে ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ-এর চাল প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com