শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

বগুড়ার শেরপুরে কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির দ্বায়িত্ব গ্রহণ

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া) :
  • আপডেট সময় : 4:20 pm, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির নব- নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জয়নব বেগম।
২৯ ( অক্টোবর) বৃহস্প্রতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে  প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি,  শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী ডাক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  বদিউজ্জামান বদি,শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান , ৩নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য ফেরদৌস আলম, সাধারণ আমিনুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এডহক কমিটির সদস্য আনোয়ার মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোকাল্লেম হোসাইন,যুগ্ম সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য , বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের স্বাক্ষরিত ডিও লেটারের মাধ্যমে জয়নব বেগম অ্যাড হক কমিটির সভাপতি নির্বাচিত হয়।  বক্তারা বলেন,নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সকল বিষয়ে এগিয়ে যাবে। আমাদের সরকার শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত সচেষ্ট। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। বিএনপি সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। সারাদেশের শিক্ষার  উন্নয়নে বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও জাতির কর্ণধার। তাদের নেতৃত্বেই দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।  এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি জয়নব বেগম বলেন, বগুড়া-৫ (শেরপুর – ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ সাহেব ও এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কানাই কান্দর উচ্চ বিদ্যালয়কে শেরপুর উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করবো। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে যাতে  শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে আমি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই বিদ্যালয়ের সকল ধরনের সংকট মোকাবেলায় আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো।পরে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিসহ  নেতৃবৃন্দরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com