শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে

ঘোড়াঘাট প্রতিনিধি:
  • আপডেট সময় : 4:19 pm, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে , কাব শাপলা অ্যাওয়ার্ড, উপস্থিত বক্তৃতা ও ব্যাডমিন্টনে কৃতিত্বের জন্য চার শিক্ষার্থী জাতীয় পর্যায়ে পদক অর্জন করে। এ ছাড়া ২০১৯, ২০২২ ও ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) ঘোড়াঘাট সরকারী প্রথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা তানজিন। বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ’

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের জীবনে তিনটি বিষয় মনে রাখা প্রয়োজন ভালো কাজের ফল ভালো, খারাপ কাজের ফল খারাপ এবং নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হয়। ভালো ও মন্দ কাজের পার্থক্য বুঝে চলতে পারলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে।

শিশুদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা ও আসক্তি বাড়ছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে ভালো ও মন্দ দুই ধরনের বিষয়ই দেখা যায়। কিন্তু শিশুরা সব সময় এ দুটির পার্থক্য বুঝতে পারে না। তাই শিশুদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা বেগম এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

এ সময় অভিভাবক, সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com