বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ঘোড়াঘাটে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 4:41 pm, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়ঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। কোনো কোনো মন্ডপে প্রতিমার তৈরীর কাজ প্রায় শেষ। অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দূর্গাপুজা।

কয়েকদিনের মধ্যে প্রতিমায় রংতুলির আচঁড়। তবে কারিগড়দের দাবী কাজ করলেও কাঙ্খিত পারিশ্রামিক পাচ্ছেন না তারা। বাপ দাদার পেশা হওয়ায় তাদের কাজ করতে হচ্ছে বাধ্যতামুলুক। এদিকে এইবার ধুমধাম করে এই উৎসব পালন করবেন স্বনাতন ধর্ম্বাবলীর মানুষ। অপরদিকে পুজাকে কেন্দ্র করে মন্ডপে কঠোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানান প্রশাসন।
সনাতন ধর্মালম্বির কয়েকজন বলেন, মাত্র কয়েক দিন পরই শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই মন্ডপগুলোতে বাড়ছে ব্যস্ততা। কোথাও চলছে মন্ডপ সাজানোর কাজ, কোথাও আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির প্রস্তুতি। পাশাপাশি প্রতিমা তৈরির কারিগরদেরও ব্যস্ত সময় কাটছে।

এরই মধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির নিখুঁত আঁচড়ে দেবী দুর্গার চোখ, মুখসহ বিভিন্ন অঙ্গ ফুটিয়ে তোলার কাজ শুরু করবেন কারিগররা। এরপর প্রতিমায় সাজসজ্জা ও অলংকার পরিয়ে পূজামন্ডপে স্থাপন করা হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। তাই মন্ডপগুলোতে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারীগররা।

প্রতিমা তৈরির কারিগর বলছে, ইতোমধ্যে কোনো কোনো মন্ডপে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন তারা। কয়েকদিনের মধ্যেই প্রতিমায় পড়বে রংতুলির আচঁড়। তারপর আবার অলংকার দিয়ে প্রতিমাকে সাজাতে ব্যস্ত সময় পার করবেন কারিগররা। কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিটি প্রতিমাগুলো। এখন রঙয়ের কাজ শেষ করবেন বলে তারা জানিয়েছেন।

এরপর নানান পোশাকে সাজিয়ে তুলবেন প্রতিমাগুলোকে। একেক জন কারিগরের দল একাধিক প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। বর্তমান তাদের হাতে অনেক কাজ,তাই তাদের ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা। দম ফেলার সুযোগ নেই।

ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বিষœ পদ সরকার ও সাধারণ সম্পাদক সরুপ কুমার সাহা জানান, ঘোড়াঘাট উপজেলায় পৌরসভাসহ মোট ৩৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঘোড়াঘাট পূজামন্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি। কয়েক দিনের মধ্যেই সেগুলোও শেষ হয়ে যাবে। অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি থাকবে না বলে আমরা আশা করছি। সবাই মিলে নির্বিঘেœ উৎসব উদযাপন করতে চাই।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহামুদুল বলেন, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিষেœ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে পুলিশের পাশাপাশি আনছার, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। আশা করছি, হিন্দু সম্প্রদায়ের মানুষ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com