শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ‘ভয়েজ ফর হিউম্যানিটি’ ফ্রি মেডিকেল ক্যাম্প ঘোড়াঘাট, পলাশবাড়ী দুই থানার সীমানা ফলক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান বালিয়াকান্দি থানার ওসির ভাদ্রে মাসে বাতাসে তালের ঘ্রাণ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়, বলে বিপাকে ঝিলিকখ্যাত তিথি

সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার জন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:29 am, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়।

এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে (টোল ফ্রী-‘১৬৬৯৯’) ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ সেবা (ফেসবুক মেসেঞ্জার) সহায়তা পেয়েছেন ৩৮০ জন। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com