বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে ফের এক হতে যাচ্ছেন রাজ-মিমি! রাজনীতি আমার কাছে ইবাদত: স্বপন রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস কয়েক মাস সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের বন্দরের কাছে মার্কিন রণতরি ‘আব্রাহাম লিংকন’ এক দশক পর মিশর সফরে চীনের প্রেসিডেন্ট সি, আবদেল ফাত্তাহ’র সঙ্গে বৈঠক আজ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ

মিনিবাস পরিবহন সাইড দিতে গিয়ে পুকুরে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 11:12 am, বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকার অদুরে তালা উপজেলা অংশে খুলনাগামী যাত্রীবাহী মিনিবাস পরিবহন সাইড দিতে গিয়ে সড়কের পাশের মাটি ধসে পুকুরে পড়েছে। এ ঘটনায় কমবেশী ১০/১৫ জন আহত হয়েছে। প্রতাক্ষদর্শী সূত্রে জানা যায়, ১ সেপ্টম্বর মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে পাইকগাছা স্ট্যান্ড থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস মদিনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫২৮০৬) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী বাজার সংলগ্ন টেকনিক্যাল কলেজের সামনের বাঁকে পৌঁছালে বিপরিত দিক থেকে আশা দ্রুতগামী একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে মিনিবাসটির বাম পাশ সড়কের পাশে মাটির উপর দিয়ে পুনরায় সড়কে উঠতে গিয়ে নরম মাটি ধ্বসে আছাদুল গাজীর পুকুরে কাত হয়ে পড়ে। মিনিবাসটি যদি বাম পাশ না যেত তাহলে পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল বলে জানান করিম নামক এক পথচারী। পুকুরের অপর পাশে বসবাসকারী আসাদুল বলেন, এক বাঁক সরলীরণ করতে গিয়ে আরেক ভয়ানক বাঁক তৈরী করা হয়েছে। এপাশ থেকে ওপাশে কিছু দেখা যায়না, ফলে প্রতিনিয়ত ছোট খাটো দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। মিনিবাসটি কাত হয়ে পুকুরে পড়লে এ সময় বাসে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। পানি কম থাকায় বড় কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। ঘোষনগরের প্রাক্তন শিক্ষক অশোক হোড়, আগড়ঘাটার বাবুল মোড়ল, শাহিন মোড়ল, শাহারিয়ার হোসেন ফারুক হোসেন, কয়েকজন মহিলা ও শিশু আহত হয় বলে জানা যায়। আনেক আহতদের তালা হাসপাতালে ভর্তি হয়েছে। আবার অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুল হান্নান জানান, বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের সফলভাবে উদ্ধার করা হয়েছে। তালা থানার এস আই মোঃ হেমায়েত হোসেন বলেন, উক্ত দুর্ঘটনায় ১০/১৫ জন আহত হয়েছে। তাদের কয়েকজন তালা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। তিনি আরও বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও সুপার ভাইজার পালিয়ে গেছে। এ দূর্ঘটনার খবর পেয়ে পাইকগাছা শাখা শ্রমিক ইউনিয়নের সেক্রেটরী বাবলুসহ শ্রমিক নেতা দিপংকর ও চীপ সময় নিয়ন্ত্রক জালাল আহমেদ দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com