বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে ফের এক হতে যাচ্ছেন রাজ-মিমি! রাজনীতি আমার কাছে ইবাদত: স্বপন রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস কয়েক মাস সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের বন্দরের কাছে মার্কিন রণতরি ‘আব্রাহাম লিংকন’ এক দশক পর মিশর সফরে চীনের প্রেসিডেন্ট সি, আবদেল ফাত্তাহ’র সঙ্গে বৈঠক আজ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ

রাজনীতি আমার কাছে ইবাদত: স্বপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:35 am, বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, রাজনীতি আমার কাছে একটি ইবাদত। জনগণের আমানত রক্ষার জন্য সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি—এ জন্য আপনারা দোয়া করবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আরও সচেতন ও সজাগ থাকতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কাজল।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, বাচ্চু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com