বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
 সিলিংফ্যানের সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম নতুন নিষেধাজ্ঞায় ইরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধের’ হুমকি যুক্তরাষ্ট্রের ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া গ্রাম আদালত সক্রিয় করতে দেওয়া হবে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 12:03 pm, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুজন। দেশটির ন্যাশনাল গার্ড রোববার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে জারজিস উপকূল থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নিখোঁজ দুজনের সন্ধানে এখনও অভিযান চলছে।

এ ঘটনায় শনিবার রাতে তিউনিসিয়ার লিবিয়া সীমান্তের কাছে অবস্থিত বেন গেরদানে শহরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। নৌকায় থাকা ১৪ জনই ওই শহরের বাসিন্দা ছিলেন। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

তিউনিসিয়ার উপকূল ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে। এ কারণে উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য তিউনিসিয়া ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার অন্যতম প্রধান যাত্রাপথে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মধ্য ভূমধ্যসাগরীয় পথটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুট। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চার মাসে এই পথে অভিবাসীদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

আইওএমের হিসাবে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় পথে অন্তত ৯১৪ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

অভিবাসন ঠেকাতে ২০২৩ সালে তিউনিসিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ২৫৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি করে। এর প্রায় অর্ধেক অর্থ তিউনিসিয়ার উপকূল থেকে অনিয়মিত অভিবাসীদের নৌযাত্রা ঠেকাতে দেশটির সক্ষমতা বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়।

ইতালির ডানপন্থি সরকারের জোরালো সমর্থন পাওয়া ওই চুক্তির মূল লক্ষ্য ছিল তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে অভিবাসীবাহী নৌযাত্রা বন্ধে দেশটির সক্ষমতা বৃদ্ধি করা।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com