সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় বগুড়ার শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী: জন্মভিটাকে বিজ্ঞান পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যানবাহন চুরির আতঙ্ক পাইকগাছায় ৮দিন এক বাইক রাইডার নিখোঁজ “ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর প্রস্তাব! চাপে সরকার, দুশ্চিন্তায় ভোক্তা” “‘রাষ্ট্রপতি নির্বাচনের মূল ক্ষমতা নির্বাচন কমিশনেরই’— সালাহউদ্দিন আহমদ”

সাভারে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:47 pm, সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে ডিবি উত্তর।

ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত আগস্ট রাতে সাভারের খাগান দক্ষিণপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালায় এসআই শাহাদাৎ হোসেনের টিম। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় বিরুলিয়ার হাবিবুর রহমান ওরফে হাবু এবং কুড়িগ্রামের ওলিপুরের বাসিন্দা রুবেল।

অন্যদিকে, আগস্ট রাত ১টা ৪০ মিনিটে আমিনবাজারে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই মতিউর রহমান। সেখান থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় সাভারের গঙ্গানাথপুরের বাসিন্দা মোঃ কাজিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com