বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: পুলিশি অভিযানে শিশু উদ্ধার, নিখোঁজ ১ ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দমকল কর্মীদের জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা হাসনাত-সারজিসের উপদেষ্টা না হতে পারা নিয়ে রাশেদ খানের তীব্র আক্রমণ নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে ৭ বছরের শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে রোপা আমনের বীজতলায় সবুজের সমারোহ বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

ইলিশের দেখা মিলছেনা মেঘনা ও তেঁতুলিয়ায়

গাজী তাহের লিটন, ভোলা জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : 5:54 pm, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জেলেদের চোখেমুখে হতাশা। ইলিশের ভরা মৌসূম চললেও ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন শত শত জেলে ঋণ করে জ্বালানি, বরফ ও খাদ্যসামগ্রী নিয়ে নদীতে মাছ শিকারে গেলেও অধিকাংশই ফিরছেন প্রায় খালি হাতে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
জেলেদের বক্তব্য, নদীতে আশানুরূপ ইলিশ না থাকায় মাছ ধরার খরচই উঠছে না। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নদীতে গেলেও সেই ঋণ পরিশোধ তো দূরের কথা, প্রতিদিনের বাজার খরচও জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় জেলেদের ভাষ্য, চলতি মৌসূমে নদীতে ইলিশের উপস্থিতি আশানুরূপ নয়। পাশাপাশি নদীর স্রোতের পরিবর্তন, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবেও মাছের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে বলে তাদের ধারণা। ফলে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না।
স্থানীয় জেলে আব্বাস বলেন, এনজিও থেকে ঋণ করে নদীতে যাই। কিন্তু মাছ না পাওয়ায় বাজারের টাকাও ওঠে না। পরিবার নিয়ে খুব কষ্টে জীবন পার করছি। এখন সংসার চালানোই কঠিন হয়ে গেছে।
জেলেরা জানান, এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে অনেকেই ঋণের বোঝা সামলাতে না পেরে পেশা পরিবর্তনে বাধ্য হবেন। তাই ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য জরুরি সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, ইলিশ একটি পরিযায়ী মাছ। নদীর পানির স্রোত, লবণাক্ততার পরিবর্তন, অতিবৃষ্টি এবং আবহাওয়ার প্রভাবে অনেক সময় ইলিশের স্বাভাবিক বিচরণে পরিবর্তন আসে। ফলে ভরা মৌসুমেও কোনো কোনো এলাকায় কাঙ্খিত পরিমাণ ইলিশ ধরা পড়ে না। তবে পরিস্থিতি অনুকূলে এলে মৌসূমের পরবর্তী সময়ে।সেই অপেক্ষায় প্রহর গুণছে জেলেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com