সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা ১৯ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক কৈশোরেই বিশ্বকাপ জয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে চান ইয়ামাল সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী কুয়েতে যুক্তরাষ্ট্রের ২টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:46 am, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা (গ্রিনিচ মান সময় ২২০০) থেকে এই হামলা শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং গত রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়াই এই হামলার মূল উদ্দেশ্য।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস ও তাসনিম জানায়, হরমুজ প্রণালীর তীরে ইরানের দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ণ সিরিক বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার সেন্টকম জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও এক সেনা নিখোঁজ রয়েছেন। চলতি বছরের ৭ জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন সেনা নিহত হল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com