বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস সাভারে বিশেষ অভিযানে ধরা পড়ছে খুচরা কারবারি, অধরা গডফাদাররা, পর্ব-১ ১১ বছরেও দমানো যায়নি হুতিদের, এখন কী করবে সৌদি আরব? কটাক্ষ শুনেছিলেন রাধিকা না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নাসিমা খান গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গ্রেফতার সেনা কর্মকর্তাদের নিয়ে যা বললেন রিজভী কাজীপুরে যমুনার চরাঞ্চলে ঘাস বিক্রি  করে সংসার চালায় হাজারো পরিবার 

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 10:23 pm, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের ওপর এই অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের চিহ্নিত করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মিশনকে মার্কিন স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে অবিলম্বে আলোচনা করে দায়ী ব্যক্তিদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভিডিও দেখে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমন ঘটনা সন্ত্রাসীদের পক্ষেই ঘটানো সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু ব্যক্তি নয় গোটা দেশকেই অসম্মান করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com